শাকিব-বুবলীর ছেলে শেহজাদকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাবা-ছেলের মুহূর্ত।
নিজেস্ব প্রতিবেদক:
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলীর এক নজর কেড়েছে বাবা-ছেলের মমতার ছবি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শাকিব তার একমাত্র পুত্র শেহজাদ খান বীরকে গলে জড়িয়ে ধরেছেন।
ছবিটি আমেরিকার ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ডে তোলা হয়েছে।
ছবিতে রোদঝলমলে দিনে বাবা-ছেলের আনন্দময় মুহূর্ত ফুটে উঠেছে। শেহজাদ ও শাকিব দুজনেই রোদচশমা পরেছেন এবং মুখে হাসির ঝলক দেখা যাচ্ছে।বুবলী ছবিটি পোস্ট করে লিখেছেন, “পৃথিবী ভ্রমণ, ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা আমেরিকা” এবং ভালোবাসার ইমোজি যুক্ত করেছেন।
ছবিটি প্রকাশিত হতেই ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন বাবা-ছেলের ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করে। উল্লেখ্য, ২০১৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাকিব ও বুবলী। পরে তাদের পুত্রশিশু শেহজাদ জন্মগ্রহণ করে। বিয়ের পর থেকে তাদের সম্পর্ক ও পারিবারিক জীবন নিয়ে সময়ে সময়ে গুঞ্জন দেখা দিয়েছে।

মতামত দিন