বিনোদন
ছবি: সংগৃহীত

টালিউড তারকা দেব-শুভশ্রীর মঞ্চ পারফরম্যান্সে ট্রলিং: দেবের ক্ষমা চাওয়ার বার্তা।

নিজেস্ব প্রতিবেদক:

দীর্ঘ ৯ বছর পর ‘ধূমকেতু’ সিনেমার ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এক মঞ্চে হাজির হন টালিউডের জনপ্রিয় জুটি দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি। তারা মঞ্চে নেচে গেয়ে ভক্তদের মন জয় করলেও, পারফরম্যান্সের  পর ব্যক্তিগত আক্রমণের শিকার হন তারা।

ভক্তরা কটাক্ষ করেন দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর প্রতি, যা ইন্টারনেটে নানাভাবে ছড়িয়ে পড়ে।

এই বিষয় নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে মুখ খুলেন দেব। তিনি বলেন, “আমরা এত দিনের ভুল বোঝাবুঝি ভুলে ওইদিন মঞ্চে ছিলাম এবং এখনো আছি। এটা একটি সিনেমার প্রোমোশন ছিল, যা সম্পর্কের ভিত্তি বদলাতে  পারে না। আমরা এমন কিছু করি নি যা ব্যক্তিগত আক্রমণের কারণ হতে পারে।”

দেব আরও বলেন, “ভক্তদের কাছে অনুরোধ, পরিবারই আমাদের বড় সমর্থন, দয়া করে অকারণে কাটাছেঁড়া করবেন না। যদিও আমার এসব গায়ে লাগে না, তবে অন্যদের লাগতে পারে।”

সর্বশেষ দেব ক্ষমা চেয়ে বলেন, “নেতিবাচক মন্তব্য কাম্য ছিল না। দর্শক যেভাবে দেখতে চেয়েছিলাম সেভাবেই পারফরম্যান্স করেছিলাম। আমি, শুভশ্রী, রাজ ও রুক্মিণী সবাই এই ছবির জন্য পরিশ্রম করেছি। যদি কারো কোনো রকম ক্ষতি হয়ে থাকে, আমি আন্তরিক ক্ষমা চাইছি।”

উল্লেখ্য, ‘ধূমকেতু’ সিনেমার কাজ শুরু হয় ২০১৩ সালে, তবে নানা কারণে দীর্ঘদিন মুক্তি পায়নি। আগামী ১৪ আগস্ট দীর্ঘ প্রতীক্ষিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

মতামত দিন