পরী মণির ছেলের তৃতীয় জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা।
বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরী মণি ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে যেমন আলোচনার কেন্দ্রবিন্দু, তেমনই তার মাতৃত্বের অনুভূতিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায়। রবিবার (১০ আগস্ট) তার ছোট ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের তৃতীয় জন্মদিন পালিত হলো।
শনিবার রাতেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পরী একটি আবেগঘন পোস্ট শেয়ার করে ছেলের জন্য সবাইকে দোয়া চেয়েছেন। সেখানে তিনি লেখেন, “আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। বাচ্চা জীবনে আসার পর থেকে সময় কী দ্রুত কেটে যাচ্ছে, টেরই পাই না। এখন শুধু ওদের সাথে বাঁচতে চাই।”
তিনি আরও যোগ করেন, “আপনাদের ভালোবাসায় ওদের দোয়া করবেন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ।”শেষে পরী ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “হ্যাপি বার্থ ডে বাজান, আমার জীবনের ডানা। আই লাভ ইউ।”
পরীমণি বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানের মায়ের ভূমিকা পালন করছেন। সম্প্রতি জুনে তিনি একটি কন্যাশিশুকে দত্তক নিয়েছেন যার নাম সাফিরা সুলতানা প্রিয়ম। এই দুটি সন্তান নিয়ে নতুন জীবন গড়ছেন পরী।


মতামত দিন