বিনোদন
ছবি: সংগৃহীত

বড় ছেলে আব্রামের ছবি শেয়ার করে শাকিব খানের আবেগঘন পোস্ট।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রে শাকিব খান ও বুবলীর একটি রোমান্টিক ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে, যা নিয়ে আলোচনা তুঙ্গে। এদিকে, নেটিজেনরা অপু বিশ্বাসের প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন।

সম্প্রতি রাজধানীর বনানীর এক অনুষ্ঠানে অপু বিশ্বাসকে উপস্থিত দেখে তিনি কৌশলগত জবাব দিয়েছেন।

শাকিব খান যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও তার বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। শাকিবের ঘনিষ্ঠ ও ভক্তরা মনে করেন, তিনি দুই সন্তানের প্রতি সমান দায়িত্ব পালন করেন এবং তাদের জন্য সবকিছু করছেন। একজন পিতা হিসেবে সন্তানের প্রতি তার গভীর স্নেহ এবং ভালোবাসা রয়েছে। শাকিব নিজের দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে সৌজন্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন যেন সন্তানদের ওপর পারিবারিক ভাঙনের প্রভাব না পড়ে।

শনিবার দুপুরে শাকিব নিজের ফেসবুক স্টোরিতে বড় ছেলে আব্রাম খান জয়ের একটি ছবি পোস্ট করে ‘মিস ইউ পাপা’ লিখেছেন। শাকিব-বুবলীর এক ফ্রেমে ছবি ভাইরাল হওয়ায় ভক্তদের মধ্যে আলোচনা উঠে,  বুবলীর ছেলে শেহজাদকে পেয়ে অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়কে হয়তো এড়িয়ে গেছেন কি না শাকিব। তবে এটি সম্পূর্ণ ভিত্তিহীন।

যুক্তরাষ্ট্রে প্রায় এক মাস অবস্থানের সময় শাকিব খান ছোট ছেলে শেহজাদ খান বীরকে দেখে এসেছেন, তবে বড় ছেলে আব্রামকে পাননি। এর আগে বড় ছেলেকে নিয়ে আমেরিকা সফরকালে অপু বিশ্বাসের সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছিল শাকিবকে।


মতামত দিন