বিনোদন
ছবি: সংগৃহীত

৭ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অপূর্ব।

নিজেস্ব প্রতিবেদক:

প্রায় সাড়ে সাত মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দীর্ঘ বিরতির পর মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ঢাকায় অবতরণ করেন তিনি।

নিজের ফেসবুকে বিমানের জানালা দিয়ে তোলা একটি ছবি পোস্ট করে লেখেন, “ফিরছি…”

দেশে ফেরার পর ছেলের জন্য রেখে দিলেন এক আবেগঘন চমক। ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, চুপিচুপি ঘরে ঢুকে আয়াশের কপালে আলতো চুমু খান অপূর্ব। হঠাৎ বাবাকে কাছে পেয়ে ছেলেটি আবেগে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। ভিডিওর ক্যাপশনে অভিনেতা লেখেন, “ভালোবাসার চেয়ে বড় চমক আর কিছু নেই।”

২০২৪ সালের ডিসেম্বরে ছুটিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অপূর্ব। পরিবার ও নিজের মানসিক অবসর কাটাতে এত দীর্ঘ সময় সেখানে অবস্থান করেন তিনি। ফিরে এসে আবারও অভিনয়ে ফিরছেন এই অভিনেতা।

জানা গেছে, পরিচালক শিহাব শাহীন নির্মিত ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজের দ্বিতীয় কিস্তির মধ্য দিয়েই পর্দায় ফিরবেন অপূর্ব। সিরিজটির প্রথম মৌসুম ২০২৩ সালে প্রচারিত হয় এবং বেশ আলোচিত হয় দর্শক মহলে। সেখানে অপূর্বের চরিত্র ছিল এক জটিল বাস্তবতায় আটকে পড়া এক সাধারণ মানুষ—যার রাজনৈতিক, পারিবারিক ও ব্যক্তিজীবনের টানাপোড়েন ছিল গল্পের মূল কেন্দ্রে।

দীর্ঘ বিরতির পর ফেরায় অপূর্ব ভক্তদের মধ্যে যেমন উৎসাহ ফিরিয়ে এনেছেন, তেমনি ছেলে আয়াশের চোখেও এনে দিয়েছেন ফিরে পাওয়ার আনন্দ।

মতামত দিন