বিনোদন
ছবি: সংগৃহীত

তৃতীয় একজনের উপস্থিতিতেই ভাঙে দেব-শুভশ্রীর সম্পর্ক।

নিজেস্ব প্রতিবেদক:

টালিউডের জনপ্রিয় পর্দাজুটিদের তালিকায় এক সময় শীর্ষে ছিলেন দেব ও শুভশ্রী। রাজ চক্রবর্তীর হাত  ধরে ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমার মধ্য দিয়ে তাদের রসায়ন নজর কাড়ে দর্শকদের।

ক্যামেরার সামনে থেকে ক্যামেরার পেছনে—প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে টালিপাড়ায়। সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়েছিল যে পারিবারিক আলোচনার কথাও শোনা যায়।

কিন্তু ভালোবাসার সেই গল্প বেশিদূর গড়ায়নি। সময়ের প্রবাহে বদলে যায় সম্পর্কের রসায়ন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির শুটিং চলাকালেই তাদের প্রেমের গভীরতা বাড়ে। তবে এরপরই দেবের জীবনে আসেন রুক্সিনি মৈত্র—তৎকালীন উদীয়মান মডেল। রুক্সিনির সঙ্গে দেবের সখ্যতা শুভশ্রীর মনে অনিশ্চয়তা তৈরি করে এবং ধীরে ধীরে ফাটল ধরে তাদের সম্পর্কে। এক সময় সেই সম্পর্ক একেবারে বিচ্ছেদে গড়ায়।

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘খোকা ৪২০’ ছিল তাদের শেষ কাজ একসঙ্গে। পরবর্তীতে, প্রেম শেষ হলেও পেশাদারিত্বের জায়গায় আবারও এক হয়েছেন দেব-শুভশ্রী। ২০১৫ সালে তারা অভিনয় করেন কৌশিক গাঙ্গুলির ‘ধূমকেতু’ সিনেমায়। প্রেমঘন গল্প নিয়ে নির্মিত এই ছবিটি নানা কারণে আটকে ছিল দীর্ঘদিন।

প্রায় এক দশক পর সেই ‘ধূমকেতু’ এবার মুক্তির মুখে। চলতি মাসের ১৪ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে বলে জানা গেছে। ছবিতে দেব-শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, চিরঞ্জিত, রুদ্রনীল ঘোষসহ আরও অনেকে।

দর্শকদের কাছে ‘ধূমকেতু’ শুধুই একটি সিনেমা নয়—এটি যেন এক বিচ্ছিন্ন সম্পর্কের শেষ আলোড়ন, এক সময়ের পর্দাজুটির ফের একত্র হওয়ার স্মারক।

মতামত দিন