“মানুষ মানুষকে চিনতেও নাও পারে”—শাকিব-বুবলী প্রসঙ্গে অপু বিশ্বাস।
যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন শাকিব খান, বুবলী ও তাদের ছেলে বীর। অন্যদিকে ঢাকায় কর্মব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী অপু বিশ্বাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক আজিজ, মডেল মারিয়া, গায়িকা কোনালসহ শোবিজ অঙ্গনের অনেকে। এ সময় সাংবাদিকদের সঙ্গে ব্যক্তিগত প্রসঙ্গে কথা বলেন অপু।
শাকিব-বুবলীর যুক্তরাষ্ট্রে একসঙ্গে থাকা নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে অপু বলেন, "মানুষ মানুষকে চিনতে নাও পারে—এটা অস্বাভাবিক কিছু নয়। কেউ হয়তো আমাকে ভালোবাসে, অন্য কাউকে নয়; আবার উল্টোটাও হতে পারে। এটাই বাস্তবতা।"
শাকিব খানকে নিয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নে তিনি হেসে বলেন, "১৫ জুন আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যারা পড়েননি, তারা পড়ে নিলেই সব উত্তর পেয়ে যাবেন।"
পেশাগত সম্পর্ক নিয়েও কথা বলেন অপু। তার ভাষায়, "ব্যক্তিগত সম্পর্ক থাকুক বা না থাকুক, আমরা সবাই প্রফেশনাল শিল্পী। সবার প্রতি আমার সম্মান রয়েছে।"
নিজের সন্তান আব্রাম খান জয় প্রসঙ্গে অপু বলেন, "মা হিসেবে আমার সফলতা তখনই আসবে, যখন আমি ছেলেকে সৎ, মানবিক, শিক্ষিত একজন মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো। অভিনয়ে যত সফলই হই না কেন, এটিই হবে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।"
মতামত দিন