বিনোদন
ছবি: সংগৃহীত

বীরের গ্রিন কার্ডের ঝামেলা মেটাতেই আমেরিকায় একসঙ্গে শাকিব-বুবলি।

নিজেস্ব প্রতিবেদক:

শাকিব খান, বুবলি আর তাদের ছেলে বীর—এই তিনজনকে একসঙ্গে নিউ ইয়র্কের রাস্তায় দেখা গেছে কয়েকবার। ছবি দেখে অনেকেই ভাবছেন, পুরনো সম্পর্ক কি আবার গরম হচ্ছে? কিন্তু ভেতরের খবরটা ভিন্ন।

সূত্র বলছে, বীরের গ্রিন কার্ডের কাগজপত্র ঠিকঠাক করতেই যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন শাকিব-বুবলি। কারণ, আমেরিকার নিয়ম অনুযায়ী, বাবা-মা একসঙ্গে উপস্থিত থাকলে শিশুর জন্য নাগরিকত্বের কাজটা সহজ হয়। যেহেতু শাকিব আগে থেকেই গ্রিন কার্ডধারী, আর বীরের জন্ম আমেরিকায়, তাই এই সুযোগ  কাজে লাগাতেই তারা আবার একসঙ্গে দেখা দিচ্ছেন।

তবে একসঙ্গে দেখা গেলেও তারা একসঙ্গে থাকছেন না—এ কথাও জানালেন শাকিব খানের ঘনিষ্ঠ একজন। তার ভাষ্য, বুবলি ও বীর থাকছেন হোটেলে, আর শাকিব তার পরিচিতদের বাসায়। ব্যক্তিগত সম্পর্কের খাতিরে নয়, পুরো ব্যাপারটাই নাকি বীরকে ঘিরে। ছেলের ভবিষ্যতের কথা ভেবেই কিছুটা সময় একসঙ্গে কাটাচ্ছেন তারা।

আর এই নিয়ে নানা জনে যা বলছে—সে সবকে পাত্তা দিতে নারাজ শাকিবের ঘনিষ্ঠ মহল। তাদের সাফ কথা, দেশে ফিরলেই পরিষ্কার হয়ে যাবে, বুবলির সঙ্গে শাকিবের সম্পর্ক এখন শুধুই সন্তানের দায়িত্ব পর্যন্ত সীমাবদ্ধ।

মতামত দিন