বিনোদন
ছবি: সংগৃহীত

সম্পর্কের গুঞ্জন থেকে বিচ্ছেদের ইঙ্গিত,রাফি-তমার প্রেমে ভাঙন।

নিজেস্ব প্রতিবেদক:


ঢালিউডের ভেতর গত কয়েক বছর ধরেই কানাঘুষা চলছিল নির্মাতা রায়হান রাফী ও অভিনেত্রী তমা মির্জাকে নিয়ে। কখনও একসঙ্গে পারিবারিক আয়োজনে, আবার কখনও বিশেষ দিনে সামাজিক মাধ্যমে একে অপরকে নিয়ে পোস্ট—সবকিছুতেই সম্পর্কের আভাস ছিল স্পষ্ট।

যদিও সেই সম্পর্ক এখন অতীত বলেই ইঙ্গিত দিলেন তমা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তমা বলেন, “পুরনো কোনো প্রসঙ্গ নিয়ে এখন কিছু বলতে চাই না। ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় আমি স্বচ্ছন্দ নই। তবে এটুকু বলতেই পারি—আমাদের আর একসঙ্গে দেখা যাবে না, পর্দার বাইরে তো নয়ই, পর্দাতেও আপাতত না।”

এতদিন সম্পর্ক নিয়ে মুখ না খুললেও এবার তিনি বুঝিয়ে দিলেন, বন্ধুত্বের সেই অধ্যায়ও বন্ধ হয়েছে অনেক আগেই। তমা বলেন, “সময়ে সময়ে মানুষের জীবনে অনেক কিছু বদলায়। একসঙ্গে সময় কাটানো,কথা বলা, আড্ডা—এসব আমি সম্পর্কের ব্যর্থতা হিসেবে দেখি না। বরং এটা সময়েরই অংশ।”

একসময় তাদের ঘনিষ্ঠতার বিষয়টি খোদ রাফীর সামাজিক মাধ্যমেও ধরা পড়েছিল। গত বছর তমার জন্মদিনে প্রকাশিত এক পোস্টে রাফী লিখেছিলেন, “তোমাকে নিয়ে আরেকটা বছর কাটাতে পারছি, এটাই সৌভাগ্য।” জবাবে তমা মন্তব্য করেছিলেন, “আমিও নিজেকে ভাগ্যবান ভাবি।”

তবে সেই সময় এখন আর নেই। অতীত হয়ে গেছে সেই আবেগঘন মুহূর্তগুলো। এখন তারা নিজেদের  আলাদা পথেই হাঁটছেন। কে কার কী ছিলেন, সেটা আর মুখে না বললেও বাস্তবতা নিজের মতো করেই  জানান দিচ্ছে।

মতামত দিন