রিয়ার ওপর স্বামীর প্রাণনাশের হুমকি: মানসিক যন্ত্রণায় ‘বরবাদ’ অভিনেত্রী।
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের বিবাহিত জীবন কঠিন পরীক্ষার মুখোমুখি। স্বামীর একাধিক নারীসঙ্গ ও কুকর্মের অভিযোগে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
রিয়া নিজেই ফেসবুকে প্রকাশ করেছেন, “অরিন্দম চক্রবর্তী বিবাহিত ও দুই সন্তানের পিতা হয়েও আমার বাড়িতে অন্য একজন নারীকে আনছেন — ভারতের আইন এটা কীভাবে সামলাচ্ছে?”
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, শ্বশুরবাড়ি দমদম ক্যান্টনমেন্ট হলেও, রিয়া ও তার স্বামী যৌথভাবে হাওড়ায় একটি ফ্ল্যাট কিনেছিলেন। অসুস্থ শাশুড়িকে দেখতে গেলে রিয়া ওই ফ্ল্যাটে পৌঁছান এবং সেখানে এমন চাঞ্চল্যকর দৃশ্য দেখেন যা ভাষায় প্রকাশ করা কঠিন।
তার বেডরুমে প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের চিহ্নাবলি ছড়িয়ে ছিল। আশেপাশের মানুষ জানায়, ওই নারী ফ্ল্যাটে অবাধে যাতায়াত করছে, এমনকি শ্বশুরও তাকে সাহায্য করছেন বলে সন্দেহ রয়েছে।
রিয়া আরও দাবি করেন, ২০২৩ সাল থেকে স্বামী ওই নারীর বাড়িতে নিয়মিত যাতায়াত শুরু করেছেন এবং একই সময়ে স্বামী-স্ত্রীর উপর নির্যাতনের ঘটনা শুরু হয়।
ঘটনার প্রমাণ হিসেবে পুরোনো একটি মোবাইল ফোন তিনি পুলিশের হাতে দিয়েছেন। রিয়া বলেন, “আমার অনুপস্থিতিতে আমার বাবা-মাকে ভয় দেখানো হচ্ছে। ফ্ল্যাটের দরজা ভাঙার চেষ্টা, প্রাণনাশের হুমকি, এমনকি বাবা-মাকে টাকা দিয়ে কিনতে চাওয়া—সবই চলছে।”
এবার মিউচুয়াল ডিভোর্সের বিষয়টিও আর আলোচনা করার অবকাশ নেই বলে জানাচ্ছেন রিয়া।
উল্লেখ্য, রিয়া বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ ছবিতে কাজ করেছেন। পাশাপাশি তিনি বলিউডেও সম্প্রতি কাজ করেছেন।

মতামত দিন