বিনোদন
ছবি: সংগৃহীত

ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বুবলী, অপেক্ষায় বাবা শাকিব।

নিজেস্ব প্রতিবেদক:

চিত্রনায়িকা শবনম বুবলী আগামী ৩০ জুলাই ছেলেকে সঙ্গে নিয়ে পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে। ব্যক্তিগত কিছু কাজ ছাড়াও এই সফরে তাঁর সঙ্গে থাকছে একমাত্র সন্তান শেহজাদ খান বীর।

যুক্তরাষ্ট্রে বর্তমানে অবস্থান করছেন শেহজাদের বাবা ও ঢালিউড তারকা শাকিব খান।

শেহজাদের আসন্ন সফর প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে শাকিব খান বলেন, "ওর মা জানিয়েছে ওরা যুক্তরাষ্ট্রে আসছে। শেহজাদের কিছু জরুরি কাজ আছে, বুবলীরও কিছু ব্যক্তিগত কাজ রয়েছে। যেহেতু আমি এই সময়টায় আমেরিকাতেই আছি, তাই ছেলের সঙ্গে কিছু সময় কাটানোর ইচ্ছা আছে।"

তিনি আরও যোগ করেন, "কাজের ব্যস্ততায় ছেলেদের খুব বেশি সময় দেওয়া হয়ে ওঠে না। তবে চেষ্টা করি যেটুকু পারি, তাদের সঙ্গে কাটাতে। যেমন আগেও আব্রামের সঙ্গে এখানে সময় কাটিয়েছিলাম, এবার শেহজাদের জন্য তেমন কিছু করার পরিকল্পনা আছে।"

নিজের সন্তানদের প্রতি দায়িত্ববোধের কথা জানিয়ে শাকিব খান বলেন, “আমি সবসময়ই চেষ্টা করি ওদের প্রয়োজনগুলো পূরণ করতে। আব্রাম আর শেহজাদ আমার জীবনের শক্তি, ভালোবাসা আর প্রেরণা। এবার যেহেতু শেহজাদ আসছে, আশা করছি তার সঙ্গে কিছু বিশেষ মুহূর্ত কাটাতে পারব।”

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে শাকিব খান ২০০৮ সালে অপু বিশ্বাসকে বিয়ে করেন, যাঁদের ঘরে জন্ম নেয় আব্রাম খান জয়। সেই সম্পর্কের ইতি টানেন ২০১৭ সালে। পরবর্তীতে বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান এবং ২০১৮ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সন্তান শেহজাদ জন্ম নেয় যুক্তরাষ্ট্রে। তবে দুই সম্পর্কই ভেঙে যাওয়ার পর এখন একাই জীবন কাটাচ্ছেন শাকিব খান। যদিও দুই ছেলের দায়িত্ব তিনি নিজের কাঁধেই বহন করছেন, বলে জানান।

মতামত দিন