প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে , হাসপাতালে ভর্তি হলেন পরীমণি।
উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশুরা দগ্ধ হওয়ার মর্মান্তিক ঘটনার প্রভাব পৌঁছেছে বিনোদন অঙ্গনেও। এই ট্র্যাজেডি দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী পরীমণি।
সোমবারের (২১ জুলাই) দুর্ঘটনায় শিশুদের পোড়া শরীরের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তা দেখে তীব্রভাবে নাড়া খেয়েছেন এই চিত্রনায়িকা। নিজের ফেসবুক পেজে পরীমণি লেখেন, “আগুন নিয়ে ছোটবেলা থেকে আমার একটা ভয় ছিল। কিন্তু সেটা এত গভীরে গেঁথে আছে, বুঝিনি। গতকালের ভিডিওগুলো দেখে আমি শ্বাস নিতে পারছিলাম না। রাতেই হাসপাতালে নিতে হয়েছে আমাকে।”
তিনি আরও লেখেন, “এই শোক সহ্য করার মতো না। মায়েরা কীভাবে সহ্য করছেন, আমি কল্পনাও করতে পারছি না। বুকের মধ্যে অজানা ভয় আর কষ্ট জমে আছে এখনো।”
পরীমণির আবেগঘন স্ট্যাটাসটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সহকর্মী ও ভক্তরা তার পাশে থাকার বার্তা দেন এবং মানসিকভাবে দৃঢ় থাকার আহ্বান জানান। একই সঙ্গে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতিও জানানো হয় গভীর সমবেদনা।

মতামত দিন