বিনোদন
ছবি: সংগৃহীত

উবার চালককে মারধরের অভিযোগে মধ্যরাতে আটক নোবেল।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর কল্যাণপুরে উবার চালকের সঙ্গে তর্ক-বিতর্ক ও মারধরের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করে পুলিশ।

শনিবার (১৯ জুলাই) গভীর রাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রাতেই তাকে ছেড়ে দেওয়া হয়।

থানা সূত্র জানায়, স্থানীয় পরিবেশ বিশৃঙ্খল হওয়ায় নোবেলকে থানায় নেওয়া হয়েছিল। গায়ক নোবেল  মদ্যপ ছিলেন কিনা, এ প্রশ্নের জবাবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, “তাদের কাছে সেটি মনে হয়নি।”

তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, নোবেল সেসময় মদ্যপ অবস্থায় ছিলেন এবং উবার চালকের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি এক নারী সঙ্গীসহ প্রাইভেটকার ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন। গন্তব্যে পৌঁছেও গাড়ি থেকে নামতে অস্বীকৃতি জানান এবং গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে চালকের সঙ্গে তর্কে জড়িয়ে হাতাহাতিতে লিপ্ত হন তিনি।

পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশে খবর দিলে, তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

মতামত দিন