পুরীতে সৃজিত-মমতার প্রেমজল্পনা, মুখ খুললেন সুস্মিতা চ্যাটার্জি।
নিজেস্ব প্রতিবেদক:
ওড়িশার পুরীতে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার শুটিং চলাকালে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেমের গুঞ্জনে পড়ে আলোচনার কেন্দ্রে ওঠেন অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে তোলপাড় থাকলেও, সুস্মিতা নিজেই সম্পর্ক নিয়ে স্পষ্ট করেছেন, তারা শুধু ভালো বন্ধু।
পুরীর সাগরপাড়ে সৃজিতের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন ‘স্যার চোখের মধ্যে’, যা ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছিল এই তরুণী কে। সুস্মিতা জানালেন, এটি শিক্ষক-ছাত্রীর মেলবন্ধনের ছবি, যেখানে সৃজিত শুটিংয়ের বিভিন্ন টেকনিক শেখাচ্ছিলেন।
সুস্মিতার কথায়, ‘আমরা খুব ভালো বন্ধু, এর বেশি কিছু নয়। যারা যা ভাবছে ভাবুক।’ একই বিষয়ে সৃজিত মুখোপাধ্যায় বলেন, ‘একটা সেলফি নিয়ে এত জল্পনা কল্পনা! আমরা তো ২০২৫ সালে বাস করছি, রিল্যাক্স গাইজ, রিল্যাক্স।’

মতামত দিন