সংগীতশিল্পী অরিজিৎ সিং চলচ্চিত্র পরিচালনায় অভিষিক্ত।
বিশ্বখ্যাত সংগীতশিল্পী অরিজিৎ সিং এবার নতুন পরিচয়ে উপস্থিত হচ্ছেন—একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে। সূত্রের বরাতে জানা গেছে, ২০২৫ সালের শেষের দিকে তিনি পরিচালকের আসনে বসবেন এবং তার পরিচালনায় তৈরি হবে একটি বড় বাজেটের ‘জঙ্গল অ্যাডভেঞ্চার’ সিনেমা।
এই সিনেমাটির প্রযোজনায় থাকবেন প্রযোজক মহাবীর জৈন, যিনি বর্তমানে কার্তিক আরিয়ান অভিনীত ‘নাগজিল্লা’ এবং শ্রী শ্রী রবিশঙ্করের জীবন ভিত্তিক একটি বায়োপিক নির্মাণ করছেন। অনেকদিন ধরেই পরিচালক হওয়ার স্বপ্ন দেখা অরিজিৎ গোপনে একটি চিত্রনাট্য রচনা করছিলেন, যা সম্প্রতি চূড়ান্ত করেছেন।
আগামী এক মাসের মধ্যে শুরু হবে ছবির কাস্টিং, যেখানে দেশের নামকরা তারকারা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। ‘জঙ্গল অ্যাডভেঞ্চার’ সিনেমাটি প্যান-ইন্ডিয়ান দর্শকদের জন্য তৈরি হচ্ছে, তবে এখনো অভিনেতাদের তালিকা চূড়ান্ত হয়নি।
অরিজিতের চলচ্চিত্র পরিচালনায় অভিষেক এ সিনেমার মাধ্যমে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন চলচ্চিত্র ভক্তরা।

মতামত দিন