বিনোদন
ছবি: সংগৃহীত

‘সিআইডি’র তারকাদের পারিশ্রমিক কতো?

নিজস্ব প্রতিবেদকঃ

ভারতের অন্যতম দীর্ঘস্থায়ী ও জনপ্রিয় ক্রাইম-ইনভেস্টিগেশন ধারাবাহিক ‘সিআইডি’ দীর্ঘ ২১ বছর ধরে দর্শকদের মন জয় করেছে। এই সময়ের মধ্যে নাটকটির মূল চরিত্রদের পারিশ্রমিক নিয়ে দর্শকদের কৌতূহল ছিল বরাবরই।
সম্প্রতি বিনোদনমাধ্যম পিংকভিলা এ সিরিজের প্রধান অভিনেতাদের পর্বপ্রতি পারিশ্রমিকের তালিকা প্রকাশ করেছে।

তালিকা অনুযায়ী, সিরিজের কেন্দ্রীয় চরিত্র এসিপি প্রদ্যুম্নর ভূমিকায় অভিনয় করা শিবাজী সাতাম প্রতি  পর্বে নেন প্রায় ১ লাখ রুপি
ইনস্পেক্টর দয়া ও অভিজিৎ চরিত্রে অভিনয় করা দয়ানন্দ শেঠি ও আদিত্য শ্রীবাস্তব প্রত্যেকে পান ৮০ হাজার থেকে ১ লাখ রুপি পর্যন্ত।

ফ্রেডরিকস চরিত্রে দিনেশ ফড়নিস পান ৭০ হাজার রুপি, আর ফরেনসিক বিশেষজ্ঞ ড. সলুখে ও ড. তারিকা—অর্থাৎ নরেন্দ্র গুপ্ত ও শ্রদ্ধা মুসালে—প্রত্যেকে পান ৪০ হাজার রুপি করে।

সাব-ইন্সপেক্টর পূরবী, পঙ্কজ, তাসা ও শ্রীয়া—এই চরিত্রগুলোর অভিনেতা-অভিনেত্রীরা ৪০ থেকে ৫০ হাজার রুপি পর্যন্ত পারিশ্রমিক পান প্রতিটি পর্বে।

উল্লেখ্য, ‘সিআইডি’র প্রথম মৌসুম শুরু হয়েছিল ১৯৯৮ সালের ২১ জানুয়ারি, আর শেষ হয় ২০১৮ সালের ২৭ অক্টোবর—এই দীর্ঘ সময়ে প্রচারিত হয় মোট ১ হাজার ৫৪৭টি পর্ব। এরপর দ্বিতীয় মৌসুম শুরু হয় ২০২৪ সালের ২১ ডিসেম্বর থেকে, যা আবারও জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে।

মতামত দিন