না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী কাং সিও হা।
জানা গেছে, অভিনেত্রীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৬ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে, সিউলের সেন্ট মেরিস হাসপাতালের ফিউনারেল হলের রুম ৮-এ। সেখান থেকে দাহ করার জন্য নেওয়া হবে সিউল মেমোরিয়াল পার্কে এবং পরে জন্মস্থান হামান, সাউথ গিয়ংসাং প্রদেশে তার মরদেহ সমাহিত করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় কাং সিও হার বড় বোন লেখেন, “তুমি সবসময় সবার কথা ভাবতে, কখনো অভিযোগ করনি। যেখানে আছো, শান্তিতে থেকো প্রিয় বোন।”
১৯৯৪ সালে জন্ম নেওয়া সিও হা নাট্যকলায় পড়াশোনা করেন কোরিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি অব আর্টসে। অভিনয়জীবন শুরু করেন ‘গেটিং ফারদার অ্যাওয়ে’ নামের একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের মধ্য দিয়ে। কিন্তু তার প্রকৃত পরিচিতি আসে ‘ফার্স্ট লাভ এগেইন’ নাটকের মাধ্যমে। এরপর তিনি ‘হার্ট সার্জনস’, ‘দ্য ফ্লাওয়ার ইন প্রিজন’, ‘থ্রু দ্য ওয়েভস’ ও ‘অ্যাসেম্বলি’ সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেন।
তার অকাল মৃত্যু কোরিয়ার বিনোদন অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে। ভক্তরা সামাজিক মাধ্যমে তার কাজ ও সাহসিকতাকে স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন।

মতামত দিন