বিনোদন
ছবি: সংগৃহীত

শাকিব-পরীমণি, দীঘি একসাথে ভিডিও ভাইরাল।

নিজস্ব প্রতিবেদকঃ

ঢালিউড সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা পরীমণি ও দীঘিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও ও বেশ কিছু ছবি। শুক্রবার (১১ জুলাই) রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেট দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

ভিডিও ও ছবিতে দেখা গেছে, ঢাকাই সিনেমার পরিচিত মুখেরা জমকালো এক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। শাকিব খানকে দেখা গেছে নতুন হেয়ার কাট, কালো পাঞ্জাবি আর চোখে চশমা পরে, একেবারে ভিন্ন লুকে। তার এই রূপে মুগ্ধ ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। অন্যদিকে পরীমণিকে দেখা গেছে তার একমাত্র সন্তান পদ্মকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দিতে।

অনেক নেটিজেনের মতে, এটি একটি বিয়ের অনুষ্ঠান, যা হারলান গ্রুপের চেয়ারম্যানের ছেলের বিয়ে বলে দাবি করা হচ্ছে। ভিডিওর মন্তব্য ঘরে অনেকে বলছেন, সেখানে এক ঝাঁক তারকা হাজির ছিলেন, তবে ছিলেন না চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। এ অনুপস্থিতি নিয়েও চলছে আলোচনা।

উল্লেখ্য, শাকিব খান বর্তমানে ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নামের একটি নতুন সিনেমার কাজ করছেন। এতে তাকে দেখা যাবে ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে। ছবিটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মতামত দিন