আলিয়া ভাটের কোটি টাকার প্রতারণায় গ্রেপ্তার প্রাক্তন সহকারী বেদিকা শেঠি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে প্রতারণাটি সংঘটিত হয়। চলতি বছরের ২৩ জানুয়ারি জুহু থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন সোনি রাজদান। এরপরই পুলিশ বিশ্বাসভঙ্গ ও প্রতারণার ধারায় বেদিকার বিরুদ্ধে মামলা রুজু করে।
২০২১ সালে আলিয়া তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ইটারনাল সানশাইন প্রোডাকশনস’ চালু করেন। প্রতিষ্ঠানটির শুরুর দিন থেকেই বেদিকা শেঠি অভিনেত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন। আর্থিক নথি, লেনদেন ও অন্যান্য সংবেদনশীল তথ্য তার তত্ত্বাবধানে থাকায় আত্মসাতের সুযোগ পান তিনি।
পুলিশ জানিয়েছে, তদন্তে প্রতারণার সুস্পষ্ট প্রমাণ মেলায় বেদিকাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
মতামত দিন