অপুর মুখে শাকিব খানের 'ক্রিম-সচেতনতা', ভাইরাল মন্তব্যে নেটদুনিয়ায় ঝড়।
একটি টিভি শোতে মজার এক খেলায় অংশ নিয়ে উপস্থাপিকার প্রশ্নে অপু যখন বলেন, “শাকিব খান... ক্রিম!”, তখন তা উপস্থিত দর্শকসহ অনলাইনে ছড়িয়ে পড়ে মুহূর্তেই। উপস্থাপিকা বিস্ময় প্রকাশ করে জানতে চান, “এত ক্রিম কেন থাকে?” উত্তরে অপু হাসতে হাসতে বলেন, “তার রুমে যে পরিমাণ ক্রিম থাকে, এত কোনো নায়িকারও থাকে না। খুব বেশি সচেতন সে।”
সাক্ষাৎকারের এই অংশ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াতে শুরু করলে নেটিজেনদের প্রতিক্রিয়াও ছিল বিচিত্র। কেউ বলেছেন, “শাকিব তো নায়িকাদেরও পেছনে ফেলেছে রূপচর্চায়।” আবার কেউ কেউ তার ‘ত্বক সচেতনতা’কে প্রশংসা করে লিখেছেন, “এজন্যই তিনি আজও ফিট ও স্টাইলিশ।”
অপু বিশ্বাস অতীতেও শাকিব খানের সঙ্গে দাম্পত্য ও পেশাগত জীবন নিয়ে নানা মন্তব্য করেছেন, তবে এবার যেন তার এক কথায় শাকিবের ব্যক্তিগত রূপচর্চা উঠে এসেছে আলোচনার কেন্দ্রে।
শাকিব খান এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে ভক্তদের অনেকে অপেক্ষা করছেন তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসবে কিনা। বলিউডে যেখানে তারকারা নিজেদের স্কিন কেয়ার রুটিন নিয়ে প্রকাশ্যে বলেন, ঢালিউডে এমন স্বীকারোক্তি সচরাচর দেখা যায় না—এটিও আলোচনার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।
মতামত দিন