বলিউডে ফিরছেন সেলিনা জেটলি, ভক্তদের উচ্ছ্বাসে সরগরম নেটদুনিয়া।
ভারতের জনপ্রিয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, নতুন একটি বলিউড সিনেমায় কাজ করতে চলেছেন সেলিনা, যার জন্য শিগগিরই মুম্বাইয়ে ফিরছেন তিনি। খবরটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে শুরু হয় জল্পনা-কল্পনা।
ইতোমধ্যেই সেলিনার ইনস্টাগ্রাম পোস্টে একাধিক ভক্ত জানতে চেয়েছেন—কোন ছবিতে কাজ করছেন তিনি? কে থাকছেন তার বিপরীতে? কবে ফিরছেন ভারতীয় সিনেমায়?
একজন ভক্তের এমন প্রশ্নের জবাবে সেলিনা সংক্ষেপে জানিয়েছেন, “খুব তাড়াতাড়ি।”
সংবাদমাধ্যমকে সেলিনা আরও জানান, “আমি বর্তমানে দেশের বাইরে আছি। দেশে ফিরলেই সংবাদ সম্মেলনের মাধ্যমে সব কিছু বিস্তারিত জানাবো।”
সেলিনা জেটলি শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি ছবি থ্যাংক ইউ-তে। পরে ২০২০ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত শর্ট ফিল্ম সিজনস গ্রিটিংস-এ তার অনবদ্য অভিনয় দর্শকের মন জয় করে নেয়।
দীর্ঘ বিরতির পর তার এই প্রত্যাবর্তনের খবরে বলিউডপ্রেমী ও অনুরাগীদের মাঝে জেগে উঠেছে নতুন প্রত্যাশা—গ্ল্যামার আর সংবেদনশীল অভিনয়ে আবারও পর্দা মাতাবেন সেলিনা জেটলি।
মতামত দিন