গলওয়ানের যুদ্ধে সালমান খান,নতুন ছবিতে ভারতীয় সেনা রূপে চমক।
শুক্রবার (৪ জুলাই) ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। এতে সালমান খানকে দেখা গেছে রক্তাক্ত, ক্ষত-বিক্ষত চেহারায়, হাতে মুগুর নিয়ে লড়াকু ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি। অনুরাগীরা বলছেন, “সালমানকে এমন রূপে আগে কখনও দেখা যায়নি।”
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ২০২০ সালের গলওয়ান উপত্যকার সংঘর্ষের ঘটনাকে ঘিরেই নির্মিত হচ্ছে ছবিটি। সেই ভয়াবহ রাতে প্রাণ হারান ২০ জন ভারতীয় সেনা, আহত হন আরও অনেকে। চীনা সেনাদেরও হতাহতের ঘটনা ঘটে, যদিও সেই সংখ্যা নিয়ে প্রকাশ্যে কিছু জানায়নি বেইজিং।
সিনেমাটির সঙ্গীত পরিচালনা করছেন হিমেশ রেশমিয়া। গান ও আবহসংগীত—দুয়ের দায়িত্বেই থাকছেন তিনি। পুরো সিনেমার শুটিং হবে লাদাখেই এবং শুটিং শুরু হবে চলতি মাসের শেষদিকে।
সালমান ভক্তদের মধ্যে ইতিমধ্যেই ছবিটি নিয়ে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কেউ লিখেছেন, “এটা টাইগারের চেয়েও বেশি অ্যাকশনধর্মী হবে।” আরেকজন মন্তব্য করেন, “এটা শুধু সিনেমা নয়, এক রকম দেশপ্রেমের গল্প।”
উল্লেখ্য, সালমান খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘সিকান্দার’ মুক্তি পেয়েছিল তিন মাস আগে। সেই ছবিতে তার বিপরীতে ছিলেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মন্দনা।
মতামত দিন