বিনোদন
ছবি: সংগৃহীত

পরের জন্মে নিক জোনাস হতে চান বলিউড বাদশা শাহরুখ খান।

নিজস্ব প্রতিবেদক:

প্রিয়াঙ্কা চোপড়া চান, যতবারই জন্ম হোক, তিনিই থাকবেন প্রিয়াঙ্কা হয়ে—এই বক্তব্যের জবাবে শাহরুখ খান যা বললেন, তাতে রীতিমতো চমকে গেলেন সবাই। বলিউডের এই সুপারস্টার জানালেন, পরের জন্মে তিনি হবেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস!

সম্প্রতি একটি জনপ্রিয় টিভি অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন শাহরুখ খান।

সেখানে এক হাস্যরসাত্মক পর্বে উপস্থাপক তাঁকে প্রশ্ন করেন, “যদি জন্মান্তর সত্যি হয়, তাহলে আপনি কার রূপে জন্ম নিতে চান?” শাহরুখও ভরপুর রসবোধে জবাব দেন, “নিক জোনাস হতে চাই।” মুহূর্তেই হেসে ওঠেন পাশে বসা গৌরি খান। প্রিয়াঙ্কা চোপড়া–ও ছিলেন মঞ্চে, তাঁর প্রতিক্রিয়াও ছিল মজাদার।

শাহরুখের এমন চটুল উত্তর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। কেউ বলছেন, “বাদশাহ একাই একশো!”, কেউ আবার মজা করে লিখছেন, “নিক ভাই সাবধান, এসআরকে আসছেন।”

উল্লেখ্য, মার্কিন গায়ক ও অভিনেতা নিক জোনাস ২০১৮ সালে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করেন। আর প্রিয়াঙ্কা-শাহরুখের একসঙ্গে কাজের অভিজ্ঞতাও বেশ পুরনো, বিশেষ করে ‘ডন’ সিরিজে  তাদের জুটি এখনো দর্শকের মনে গেঁথে আছে।

শুধু একজন অভিনেতা নয়, মানুষ হিসেবেও শাহরুখের রসবোধ ও স্বতঃস্ফূর্ত উত্তর তাঁকে ভক্তদের কাছে করে তোলে আলাদা। এবং এ কারণেই হয়তো, হাজার তারকার ভিড়েও তিনি আজও ‘বাদশা’।

মতামত দিন