বিনোদন
ছবি: সংগৃহীত

বিটিএস ভক্তদের জন্য সুখবর দিয়েছেন ব্যান্ডের সাত সদস্য।

নিজস্ব প্রতিবেদক:

বিটিএস ভক্তদের জন্য সুখবর দিয়েছেন ব্যান্ডের সাত সদস্য। সাম্প্রতিক এক লাইভস্ট্রিমে তারা ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের বসন্তে নতুন অ্যালবাম প্রকাশ এবং বিশ্বব্যাপী একটি বিশ্ব সফর শুরু হবে।

সেনাবাহিনীতে বাধ্যতামূলক ১৮ মাসের সেবা শেষ করে প্রথমবারের মতো সবাই একসঙ্গে হাজির হয়েছিলেন। সবাই মিলে জানিয়েছেন, জুলাই থেকেই নতুন গান তৈরির কাজে হাত দেবেন।

ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন অ্যালবামের সঙ্গে তারা বিশ্বজুড়ে ভক্তদের সঙ্গে সরাসরি দেখা করবেন। ভক্তদের ভালোবাসাই তাদের সবচেয়ে বড় প্রেরণা।

২০২২ সালের ‘পারমিশন টু ডান্স অন স্টেজ’ বিশ্ব সফরের পর এটি হবে বিটিএসের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যালবাম এবং বিশ্ব সফর। ২০১৩ সালে আত্মপ্রকাশের পর বিটিএস বিশ্বের অন্যতম সফল কে-পপ ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

ব্যান্ডের সদস্যরা বলেন, নতুন অ্যালবাম হবে তাদের নিজ নিজ অনুভূতি ও ভাবনার প্রকাশ, যা শুরু থেকে তাদের কাজের মূল ভিত্তি।

২০২০ ও ২০২১ সালে বিটিএস বিশ্বের সর্বাধিক বিক্রিত শিল্পী ছিল এবং যুক্তরাষ্ট্রে ছয়টি অ্যালবাম ও গান শীর্ষ স্থান অর্জন করেছে।

মতামত দিন