বিনোদন
ছবি: সংগৃহীত

সংসার ভাঙল কনার, ইঙ্গিতপূর্ণ পোস্টে ন্যান্সির কটাক্ষ!।

নিজস্ব প্রতিবেদক:

ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। সাবেক স্বামী গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে বিচ্ছেদের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি।
 

এক ফেসবুক পোস্টে কনা লিখেছেন, “জন্ম, মৃত্যু, বিয়ে—সবই আল্লাহর ইচ্ছায়। ঠিক তেমনি বিচ্ছেদও হয় তাঁর ইশারায়।... ছয় বছরের বিবাহিত জীবনের পর আমরা ১৬ জুন ২০২৫ তারিখে আমাদের বিচ্ছেদ সম্পন্ন করেছি।”

তবে কনার এ পোস্টের ঠিক ঘণ্টাখানেক পরই সামাজিক যোগাযোগমাধ্যমে এক ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন আরেক গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ন্যান্সি লেখেন,“জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ; এর সবই আল্লাহর ইচ্ছায় হয়—বাণীতে শেয়াল রাণী।”

ন্যান্সি কারও নাম উল্লেখ না করলেও পোস্টের ভাষা ও সময়ের মিল দেখে নেটিজেনদের একাংশ ধরে নিয়েছেন, এটি কনাকে উদ্দেশ করেই লেখা। কারণ, ন্যান্সির পোস্টে ‘জন্ম, মৃত্যু, বিয়ে, বিচ্ছেদ’ বাক্যাংশটি কনার আগের পোস্টের অনুরূপ। সেই সঙ্গে ‘শেয়াল রাণী’ শব্দদুটি স্পষ্ট কটাক্ষ হিসেবেই ধরা পড়েছে  অনেকের কাছে।

সংগীত অঙ্গনের অনেকেই জানেন, কনা ও ন্যান্সির সম্পর্ক দীর্ঘদিন ধরেই স্নায়ুযুদ্ধপূর্ণ। ক্যারিয়ারের শুরুতে দুজনই দারুণ জনপ্রিয়তা পান, তবে সময়ের সঙ্গে সঙ্গে নিয়মিত গানে সক্রিয় ছিলেন কনা, পিছিয়ে পড়েন ন্যান্সি।

উল্লেখযোগ্য যে, এর আগেও ন্যান্সি কনাকে ঘিরে বিতর্কিত পোস্ট দিয়েছেন। গত বছরের ১৪ জুলাই তিনি কনার তুমুল জনপ্রিয় গান ‘দুষ্টু কোকিল’ মুক্তির সময় একটি শেয়ালের ছবি দিয়ে কটাক্ষমূলক স্ট্যাটাস দিয়েছিলেন।

সব মিলিয়ে বিচ্ছেদের ব্যক্তিগত মুহূর্তেও শিল্পী কনা যেন সহকর্মী ন্যান্সির পুরনো বিদ্বেষের আঘাত থেকে রেহাই পেলেন না—এমনটাই মনে করছেন নেটিজেনদের বড় অংশ।

মতামত দিন