মাতৃত্বের নতুন অধ্যায়ে স্বাগতা।
প্রথমবারের মতো মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। থাইল্যান্ডের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি।
রাত ১১টার কিছু পর নবজাতকের সঙ্গে একটি ছবি শেয়ার করে মেয়ের নামও প্রকাশ করেছেন স্বাগতা। ক্যাপশনে লেখেন, “মরিয়াম সর্বজয়া শানু আজাদ, পৃথিবীতে স্বাগতম।”
গত দুই মাস ধরে থাইল্যান্ডে অবস্থান করছিলেন স্বাগতা। চিকিৎসকদের পরামর্শে এবং নরমাল ডেলিভারির প্রস্তুতি নিতে আগে থেকেই সেখানে ছিলেন তিনি।
ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার অভ্যাস আছে স্বাগতার। নতুন অতিথির আগমন নিয়েও তিনি আগেই জানিয়েছিলেন ফেব্রুয়ারিতে।
চলতি বছরের ২৪ জানুয়ারি তিনি বিয়ে করেন দীর্ঘদিনের বন্ধু হাসান আজাদকে। পেশাগতভাবে তিনি সংগীতজগৎ ও ব্যবসা—দুটিতেই সক্রিয়। গায়ক ও গীতিকার এই মানুষটি যুক্তরাজ্যের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। বর্তমানে বসবাস করছেন লন্ডনে এবং একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত।
স্বাগতা ও আজাদের জীবনে নতুন এই অতিথির আগমনে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তারা।

মতামত দিন