বিনোদন
ছবি: সংগৃহীত

কলকাতার টালিউডে নতুন গুঞ্জন: শ্রাবন্তী-রাজীবের পুনর্মিলনের সম্ভাবনা?

নিজস্ব প্রতিবেদক:

কলকাতার টালিউড জগতে ফের নতুন করে আলোচনায় এসেছে প্রাক্তন দম্পতি শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রাজীব বিশ্বাস। শুক্রবার সন্ধ্যায় সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’-এর বিশেষ প্রদর্শনীতে একই জায়গায় উপস্থিত ছিলেন তারা।

শ্রাবন্তী কালো সিকুইনের শাড়িতে ঝলমলে সাজে হাজির হয়ে সকলের নজর কেড়েছিলেন। একই অনুষ্ঠানে ছিলেন রাজীব বিশ্বাসও। যদিও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তাদের মধ্যে চোখাচোখি হলেও কোনো আলাপ-আলোচনা হয়নি।

রাজীব বিশ্বাস এক সাক্ষাৎকারে বলেন, “বিচ্ছেদ চলাকালীনও আমরা একসঙ্গে কাজ করেছি, কোনও সমস্যা ছিল না। আমি পেশাদার।” তিনি শ্রাবন্তীর অভিনয়ের প্রশংসাও করেন এবং তার ব্যক্তিগত জীবনের বিষয়ে কোনো মন্তব্য এড়িয়ে যান। রাজীব পুনর্মিলনের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে স্পষ্ট করে বলেন, “সেই ভাবনা নেই।”

শ্রাবন্তী ও রাজীব ২০০৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০১৬ সালে আইনি বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান ঝিনুক। দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন তারা, তবে বর্তমানে উভয়েরই আলাদা পথ ও ব্যক্তিগত জীবন।

মতামত দিন