নোবেল-ভুক্তভোগী শিক্ষার্থীর বিয়ে করতে নির্দেশ আদালতের।
কারা কর্তৃপক্ষকে বলা হয়েছে— উভয়ের সম্মতির ভিত্তিতে বিয়ের আয়োজন করতে হবে এবং তা সম্পন্ন হওয়ার পর আদালতকে জানাতে হবে।
আদালতে ওইদিন নোবেলের আইনজীবী এক আবেদনে বলেন, বাদী ও আসামির মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল, যা এখন মিটে গেছে। তারা পরস্পরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান। আদালত আবেদন গ্রহণ করে কারাগারে থাকা অবস্থায় বিয়ের প্রক্রিয়া শুরু করার অনুমতি দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ মে রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। ইডেন কলেজের সাবেক এক ছাত্রী তাকে ধর্ষণ, নির্যাতন ও পর্নোগ্রাফির অভিযোগে মামলা দায়ের করেছিলেন।
২০ মে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে নোবেলকে কারাগারে পাঠানো হয়। তদন্ত কর্মকর্তা জানান, নোবেল ওই ছাত্রীকে জোর করে বাসায় আটকে রাখেন, মারধর করেন এবং ধর্ষণের ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখান।
তদন্তে উঠে আসে, ভুক্তভোগীকে প্রায় সাত মাস ধরে একটি বাসায় আটকে রাখা হয়েছিল। নোবেলের ২-৩ জন সহযোগীর নামও মামলায় উঠে আসে।
পরবর্তীতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে নোবেলকে এক নারীকে টেনেহিঁচড়ে নামাতে দেখা যায়। ভিডিও দেখে তরুণীর পরিবার বিষয়টি নিশ্চিত হয়ে ৯৯৯-এ ফোন দেন এবং পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
গ্রেফতারের সময় নোবেল পালানোর চেষ্টা করছিলেন বলে পুলিশ জানায়। ধারণা করা হচ্ছে, তিনি দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন।
উল্লেখ্য, নোবেল প্রথম আলোচনায় আসেন ভারতের একটি টিভি চ্যানেলের গানের রিয়েলিটি শোয়ে অংশ নিয়ে। এরপর তিনি বাংলা চলচ্চিত্রে গান গেয়েছেন ও কিছুটা খ্যাতিও অর্জন করেন।
মতামত দিন