হানিমুন করতে গিয়ে খুন বর, নিখোঁজ নববধূ; সোনমকে খুঁজতে মোতায়েন ড্রোন।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোর থেকে সদ্য বিবাহিত দম্পতি হানিমুনে মেঘালয়ে গিয়েছিলেন। সোহরার এক পর্যটন এলাকায় রাজা রাজবংশীর লাশ উদ্ধারের পর থেকেই নিখোঁজ সোনমকে খুঁজতে কাজ করছে এনডিআরএফ, এসডিআরএফ, এসআরটি, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস, স্পেশাল অপারেশন টিম, স্পেশাল ইনভেস্টিগেশন টিমসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা। অনুসন্ধানে ব্যবহার করা হচ্ছে ড্রোনও।
শুক্রবার দুর্গম এলাকায় প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তল্লাশি চালানো হয়। কুয়াশা ও অন্ধকার নেমে এলে সন্ধ্যায় অভিযান স্থগিত করা হলেও শনিবার আবার তা শুরু হয়েছে।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকারের সমালোচনা করেছেন বিরোধী দলনেতা ও সাবেক মুখ্যমন্ত্রী মুখুল সাংমা। তিনি বলেন, “এই দম্পতি মেঘালয়কে সবচেয়ে নিরাপদ পর্যটন গন্তব্য হিসেবে বেছে নিয়েছিলেন। এমন ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। এটি আমাদের সবাইকে সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে।”
তিনি আরও বলেন, “এই হত্যাকাণ্ড জঙ্গি তৎপরতা না-ও হতে পারে, তবে রাজ্যে যে নিরাপত্তা দুর্বলতা রয়েছে, সেটিই সামনে চলে এসেছে। সরকার ও নাগরিকদের জেগে উঠতে হবে। মেঘালয় রেসিডেন্টস, সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট, ২০১৬ কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে, যাতে সিসিটিভি স্থাপন বাধ্যতামূলক হয়।”
মতামত দিন