শাকিব-নিশো এক ফ্রেমে,ভাইরাল ছবি ঘিরে জয়ের সমালোচনা।
বহুদিন ধরেই শাকিব-নিশো ভক্তদের মধ্যে তর্ক-বিতর্ক, সামাজিক মাধ্যমে তুলনামূলক পোস্ট এবং নিজেদের প্রিয় অভিনেতাকে নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। মিডিয়াপাড়ায়ও তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুঞ্জন থামেনি। তবে সম্প্রতি একটি জমকালো অনুষ্ঠানে একই গানে নেচে ভক্তদের চমকে দেন দুই তারকা। সেটাই যেন ছিল বরফ গলার প্রথম ইঙ্গিত।
পরিচালক রাফীর পোস্টে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর আলোচনায় নতুন মাত্রা যোগ হয়েছে।আলোচিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় এই ছবি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে লেখেন, “মনোমালিন্যের অবসান হয় না রে পাগল। সবই ব্যবসায়ীদের হাতের পুতুল।... নিশো ‘তাণ্ডব’কে এক্সট্রা মাইলেজ দেবে নিঃসন্দেহে।” একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, এতে নিশোর একক নায়ক হিসেবে ভবিষ্যতের কিছু সিনেমা ব্যবসায়িকভাবে ঝুঁকিতে পড়তে পারে।
জয়ের এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। অনেকে তাকে হিংসাত্মক ও পক্ষপাতদুষ্ট বলেও আক্রমণ করেছেন।
তবে অনেকেই মনে করছেন, সময় বদলেছে, তারকাদের পেশাদারিত্বের সংজ্ঞাও বদলেছে। প্রতিদ্বন্দ্বিতা এখন হয়তো পর্দার চরিত্রে সীমাবদ্ধ, বাস্তব জীবনে একসঙ্গে কাজ করাই শিল্পীদের পরিণত মানসিকতার প্রমাণ। ‘তাণ্ডব’ ছবিতে নিশোর উপস্থিতি সিনেমাটিকে নতুন মাত্রা দেবে কিনা—তা জানতে অপেক্ষা করতে হবে দর্শকদের।

মতামত দিন