বিনোদন
ছবি: সংগৃহীত

পাকিস্তানে নিজ বাড়িতে ঢুকে টিকটকারকে গুলি করে হত্যা।

নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিজের বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন জনপ্রিয় টিকটক তারকা সানা ইউসুফ।মাত্র ১৭ বছর বয়সী এই তরুণী সোমবার (২ জুন) ইসলামাবাদের সেক্টর জি-১৩ এলাকায় নিহত হন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

জানা গেছে, ওই দিন সানার বাসায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি অতিথি সেজে প্রবেশ করে। হঠাৎই ঘনিষ্ঠ দূরত্ব থেকে সানাকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর ঘাতক দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ জানায়, হত্যার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান চলছে।

সানা ইউসুফ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় ছিলেন,বিশেষ করে টিকটকে তার লক্ষাধিক অনুসারী ছিল। হত্যার এই ঘটনা পাকিস্তানজুড়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। নিরাপত্তা প্রশ্নে উদ্বেগ জানিয়েছেন অনেকেই।

মতামত দিন