বিনোদন
ছবি: সংগৃহীত

অনন্তকে কেক খাইয়ে দিলেন অন্য তরুণী,বর্ষার অভিমান! কী বললেন তিনি?

নিজস্ব প্রতিবেদক:

ঢালিউডের আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা আবারও সামাজিক মাধ্যমে খবরের শিরোনাম হয়েছেন। তবে এবার তাদের নতুন কোনো সিনেমা বা ক্যারিয়ার নয়, একটি ভিডিও ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তির জেরে আলোচনায় আসেন তারা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে একটি অনুষ্ঠানে কেক খাওয়ানো নিয়ে অনন্ত জলিল ও বর্ষাকে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, এক তরুণী কেক কেটে অনন্তকে খাওয়াচ্ছেন এবং পাশেই দাঁড়িয়ে থাকা বর্ষা সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। এরপরই কিছু অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক মাধ্যমে দাবি করা হয়—অন্য এক তরুণীর হাত থেকে কেক খাওয়ায় ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বর্ষা।

তবে এসব দাবি পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন বর্ষা নিজেই। সোমবার (২ জুন) বিকেলে তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। লেখেন, ‘সঠিক তথ্য না জেনে খবর প্রকাশ করা কোন দেশের কাজ? নিজেই জানলাম না, কে কাকে কি খেতে দিয়েছে এবং চামচ দিয়ে দিয়েছে, না চামচ ছাড়া, চিনি যুক্ত, না চিনি ছাড়া।’

পরে এক মন্তব্যে তিনি আরও লেখেন, ‘বিনোদনের বাইরেও মিডিয়ার শক্তি সেই।পাকা আমকে আমরা ছোট পাকা পেঁপে ভাবা বান্দা।’

চলচ্চিত্রের এই জনপ্রিয় জুটি সবসময়ই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে বর্ষার এই অবস্থান থেকে স্পষ্ট, ব্যক্তিজীবনের ছোটখাটো মুহূর্তকে অতিরঞ্জিত করে উপস্থাপন করায় তিনি মোটেও সন্তুষ্ট নন।

মতামত দিন