প্রকৃতির প্রতি টান, ভবিষ্যতে কৃষিকাজে ঝোঁক দেখালেন শবনম বুবলী।
সম্প্রতি ফেসবুকে সাদা-লাল স্কার্ট পরা বেশ কিছু ছবি শেয়ার করেছেন ‘জংলি’ খ্যাত এই অভিনেত্রী। ছবিতে দেখা যায় সবুজে ঘেরা প্রকৃতির মাঝে বেশ প্রাণবন্ত ভঙ্গিমায় ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে বুবলী লিখেছেন, “প্রকৃতি একটু বেশিই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছেই থাকতে চাই।”
এখানেই শেষ নয়, নিজেকে নিয়ে ভবিষ্যৎ ভাবনার কথাও জানান তিনি। বলেন, “পুরোদমে কৃষিকাজ করবো—ফুল, ফল, শাকসবজি চাষ করবো, হাঁস-মুরগি, গরু-ছাগল পালবো।”
অভিনয়ের বাইরে এমন স্বপ্নপূরণের গল্প বলার পাশাপাশি চলচ্চিত্র নিয়েও তার নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন বুবলী। জানিয়েছেন, ঈদুল আজহায় তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশনস’ থেকে নতুন কিছু কাজ আসছে।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি সিনেমার মানুষ। তাই আমার প্রযোজনা সংস্থা থেকেও সিনেমা বানাতে চাই। আশা করি আগামী বছর সেটা সম্ভব হবে।”
প্রসঙ্গত, বুবলী সম্প্রতি নানা সামাজিক মাধ্যম কার্যক্রম, স্টাইল স্টেটমেন্ট এবং ব্যক্তিগত মত প্রকাশের মাধ্যমে ভক্তদের কাছে আরও কাছের মানুষ হয়ে উঠছেন।
মতামত দিন