বিনোদন
ছবি: সংগৃহীত

লিভার ক্যানসারে আক্রান্ত বলিউড তারকা দীপিকা কক্কর।

নিজস্ব প্রতিবেদক:

বিনোদন,আজ বুধবার ২৮ মে ২০২৫:

জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা কক্কার লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তার শরীরে টেনিস বলের আকারের একটি টিউমার শনাক্ত করা হয়েছে, যা বর্তমানে দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট ক্যানসার

বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তিনি।

ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তায় দীপিকা লিখেছেন, “গত কয়েক সপ্তাহ আমাদের জীবনের অন্যতম কঠিন সময় ছিল। পেটের উপরের অংশে ব্যথার কারণে হাসপাতালে গেলে চিকিৎসকরা লিভারে একটি টিউমার খুঁজে পান, যা এখন ক্যানসারে রূপ নিয়েছে।”

তবে কঠিন এই সময়েও ইতিবাচক মনোভাব ধরে রেখেছেন দীপিকা। তার ভাষায়, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি এই চ্যালেঞ্জ অতিক্রম করতে পারব এবং আরও শক্তিশালী হয়ে ফিরব ইনশাআল্লাহ। আমার পরিবার আমার পাশে আছে, আর আপনাদের দোয়া ও ভালোবাসা আমাদের পথ অনেকটাই সহজ করছে। দয়া করে আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।”

এর আগে ইউটিউব চ্যানেলে স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে একটি ভিডিও বার্তায় দীপিকার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানান তারা। ভিডিওতে উল্লেখ করা হয়, চলতি সপ্তাহে তার অস্ত্রোপচারের কথা থাকলেও জ্বর না কমায় সেটি স্থগিত করা হয়েছে।

চিকিৎসকরা আশ্বস্ত করেছেন, অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণের পর দীপিকা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। এই কঠিন সময় পার করতে দীপিকা ও শোয়েব উভয়েই ভক্তদের দোয়া ও সমর্থনের আহ্বান জানিয়েছেন।

দীপিকা কক্কার ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এবং ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেন। বর্তমানে তিনি অভিনয় থেকে কিছুটা বিরতিতে থাকলেও ভক্তদের সঙ্গে সামাজিক মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখেন।

মতামত দিন