বিনোদন
ছবি: সংগৃহীত

আদালতের কক্ষে পরীমণির হঠাৎ অসুস্থতা, চাঞ্চল্যের সৃষ্টি।

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা,আজ সোমবার ২৬ মে ২০২৫:
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর আদালতে শ্লীলতাহানির অভিযোগে মামলা নিষ্পত্তির জন্য জেরা দিতে হাজির হন চিত্রনায়িকা পরীমণি। তবে আদালতে অসুস্থ হওয়ায় তিনি জেরা থেকে অব্যাহতি পেয়ে পরবর্তী জেরার জন্য ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৬ মে) বেলা ১১টা ৫ মিনিটে পরীমণি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ হাজির হন। সাড়ে ৩টার দিকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা শুরু করবেন বলে জানানো হলেও পরীমণি সাড়ে তিনটা পর্যন্ত অপেক্ষা করার পর অসুস্থ হয়ে পড়েন এবং আদালতে সময়ের আবেদন করেন। বিচারক শাহিনা হক সিদ্দিকা আবেদন মঞ্জুর করে পরবর্তী জেরার দিন ধার্য করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমিসহ চারজনকে আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমণি। তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২২ সালের ১৮ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয় এবং বিচার শুরু হয়। পরবর্তীতে সাক্ষ্যগ্রহণ ও জবানবন্দি রেকর্ড হয়েছে, যার মাধ্যমে মামলাটি চলছে।

গত বছর ক্যামেরা ট্রায়াল পদ্ধতিতে বিচারকাজ করার অনুমতি মেলে। পরীমণি ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর তার জবানবন্দি শেষ করেন।

মতামত দিন