বিনোদন
ছবি: সংগৃহীত

আত্মহত্যা করলেন ড্রপআউট কিংস ব্যান্ডের গায়ক অ্যাডাম র‍্যামি।

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপ মেটাল ব্যান্ড ‘ড্রপআউট কিংস’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান সংগীতশিল্পী অ্যাডাম র‌্যামি আত্মহত্যা করেছেন। গত ১৯ মে, মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৩১ বছর।

স্ত্রী জেমি এবং ১৮ মাস বয়সী সন্তান জুডকে রেখে না ফেরার দেশে পাড়ি জমান এই প্রতিভাবান শিল্পী।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন পিপল-এর এক প্রতিবেদনে র‌্যামির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অ্যারিজোনার ফিনিক্সে গঠিত ‘ড্রপআউট কিংস’ ব্যান্ড তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টে  এই দুঃসংবাদ জানায়।

পোস্টে ব্যান্ডটি লেখে,

“আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের ভাই অ্যাডাম র‌্যামি আর নেই। তার আবেগ, শক্তি এবং সংগীতের প্রতি ভালোবাসাই ছিল ড্রপআউট কিংসের মূল ভিত্তি। তিনি আমাদের পথ দেখিয়েছেন এবং অসংখ্য মানুষের জীবনে প্রভাব রেখেছেন।”

ব্যান্ডের বিবৃতিতে আরও বলা হয়,

“জীবনের পথ এমন,যা আপনি আগাম বুঝতে পারেন না।একসঙ্গে স্বপ্ন দেখা, সেই স্বপ্ন পূরণে সংগ্রাম করা এবং প্রতিটি মুহূর্তের মূল্য বোঝা —এগুলো অভিজ্ঞতার এমন দিক,যা কেবল কাছের মানুষদের সঙ্গেই অনুভব করা যায়। অ্যাডাম আমাদের সেই মুহূর্তগুলো দিয়েছেন, যা এখন কেবল স্মৃতি হয়ে রইল।”

অ্যাডামের মৃত্যুর কারণ সম্পর্কে ‘গো ফান্ড মি’ প্ল্যাটফর্মে তার এক আত্মীয় জানান,

“নেশার সঙ্গে দীর্ঘ, বেদনাদায়ক লড়াইয়ের পর অ্যাডাম আত্মহত্যা করেন। তিনি তার ৩২তম জন্মদিনের মাত্র পাঁচদিন আগেই আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি শুধু আমার দুলাভাই ছিলেন না, ছিলেন আমার আপন ভাইয়ের মতো। কঠিন সময়ে পাশে থাকার মানুষ ছিলেন তিনি।”

ড্রপআউট কিংস ব্যান্ড এখন পর্যন্ত তিনটি পূর্ণদৈর্ঘ্যের অ্যালবাম প্রকাশ করেছে:

  • ২০১৮ সালে AudioDope

  • ২০২১ সালে GlitchGang

  • ২০২৩ সালে Riot Music
    এছাড়া চলতি বছর জানুয়ারিতে হপসিডিয়ানকে সঙ্গে নিয়ে প্রকাশ করে তাদের সর্বশেষ একক ট্র্যাক Poison Run

অ্যাডাম র‌্যামির মৃত্যুতে ভক্ত, সহকর্মী ও সংগীতমহলে শোকের ছায়া নেমে এসেছে। তার আকস্মিক চলে যাওয়াকে ব্যান্ডের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন