বিনোদন
ছবি: সংগৃহীত

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জামিনে মুক্ত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন মঞ্জুর করেন।

তার পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার হোসেন।

এর আগে রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ডগামী একটি ফ্লাইট ধরার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। পরে তাকে হস্তান্তর করা হয় ভাটারা থানা পুলিশের কাছে। সোমবার আদালতে হাজির করে তাকে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। মামলার এজাহারে বলা হয়, আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। ঘটনায় দায়ের হওয়া মামলায় নুসরাত ফারিয়াসহ ১৭ জনকে অভিযুক্ত করা হয়। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা আন্দোলন দমন করতে আর্থিক সহায়তা দিয়েছেন।

জামিন পেলেও মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতামত দিন