বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

আইফোনের দাম বাড়ছে, ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা।

আইফোন বিশ্বের সবচেয়ে দামি এবং জনপ্রিয় স্মার্টফোনগুলোর একটি। অনেকের কাছেই এটি শুধু ফোন নয়, বরং সামাজিক মর্যাদার প্রতীক।
তবে আইফোনপ্রেমীদের জন্য মন খারাপ করা খবর—চলতি বছর আসতে যাওয়া নতুন মডেলগুলোর দাম বাড়ানোর চিন্তা করছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল।

মার্কিন বাণিজ্যিক দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল-এর বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী শরতে বাজারে আসতে যাওয়া নতুন আইফোন সিরিজে দাম বাড়ানোর পাশাপাশি ফিচার ও ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে অ্যাপল।

এই সম্ভাব্য মূল্যবৃদ্ধির খবরে ইতোমধ্যেই বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়েছে। প্রিমার্কেট ট্রেডিংয়ে অ্যাপলের শেয়ারের দাম এক লাফে প্রায় ৭ শতাংশ বেড়ে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আইফোনের দাম বাড়ানো হলেও অ্যাপল চাইছে না কেউ মনে করুক—চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিই এর কারণ। যদিও অ্যাপলের অধিকাংশ পণ্যই চীনে তৈরি হয়, তবু প্রতিষ্ঠানটি মূল্যের পেছনে অন্য কারণ তুলে ধরার কৌশল নিতে পারে।

এ বিষয়ে রয়টার্স মন্তব্য জানতে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটি কোনো প্রতিক্রিয়া জানায়নি।

মতামত দিন