নতুন আইফোন ১৭ই‑এর আনুমানিক দাম প্রকাশিত।
অ্যাপল এই মাসে তাদের নতুন বাজেট-বান্ধব ফোন আইফোন ১৭ই বাজারে উন্মোচন করতে পারে। ইতিমধ্যেই এই ডিভাইসের আনুমানিক মূল্য সম্পর্কেও কিছু তথ্য সামনে এসেছে।
ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, ১৯ ফেব্রুয়ারি আইফোন ১৭ই প্রকাশ করতে পারে কোম্পানি। এটি গত বছরের আইফোন ১৬ই-এর পরবর্তী সংস্করণ হিসেবে বাজারে আসবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নতুন ফোনটির দাম থাকবে প্রায় ৫৯৯ মার্কিন ডলার। আগের বছরও আইফোন ১৬ই একই মূল্যে বাজারে এসেছে। তবে সাম্প্রতিক সময়ে র্যাম চিপ সরবরাহের সমস্যার কারণে দাম বাড়ার সম্ভাবনা ছিল।
ফিচারের দিক থেকে নতুন মডেলটি বেশিরভাগ ক্ষেত্রেই আইফোন ১৬ই-এর সঙ্গে মিল থাকতে পারে। তবে এতে ব্যবহার করা হতে পারে এ১৯ চিপসেট, যেখানে ১৬ই-তে ছিল এ১৮ চিপ। এছাড়াও, ম্যাগসেফ সাপোর্ট নতুন মডেলে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, বড় ধরনের কোনো পরিবর্তন না থাকায় আগের মতো দাম ধরে রাখা সম্ভব হচ্ছে।
এখনও অ্যাপল আইফোন ১৭ই-এর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে সত্যিই ১৯ ফেব্রুয়ারি ফোনটি প্রকাশিত হবে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
সূত্র: জিও নিউজ
মতামত দিন