বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

চাঁদে মানুষের বসতি গড়ার পরিকল্পনায় মনোযোগ দিচ্ছেন ইলন মাস্ক।

নিজেস্ব প্রতিবেদক:

মঙ্গল গ্রহে পদার্পণের দীর্ঘ প্রতীক্ষা আপাতত স্থগিত রেখে ইলন মাস্ক এখন চাঁদে মানুষের বসতি গড়ার পরিকল্পনায় মনোযোগ দিচ্ছেন। ২০২৬ সালের এই সময়ে তিনি ঘোষণা করেছেন, আগামী ১০ বছরের মধ্যে চাঁদে ‘মুন সিটি’ স্থাপনের মাধ্যমে মানুষের ভবিষ্যৎকে আরও নিরাপদ করার লক্ষ্য স্পেসএক্সের।

সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের শুরুতেই স্পেসএক্স একটি রোবটিক যান চাঁদের উদ্দেশ্যে পাঠাবে। এই যানের মাধ্যমে ১৯৭২ সালের পর মানুষের চাঁদে ফেরার পথ দ্রুত প্রসারিত হবে।

অনেকে মনে করেন, স্পেসএক্সের মূল অর্থায়ন আসে নাসা থেকে, তবে মাস্ক জানিয়েছেন, আয়ের সবচেয়ে বড় অংশ আসে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবসা থেকে। এই ব্যবসা আরও সম্প্রসারণের জন্য তারা ব্যাপকভাবে টেলিভিশন বিজ্ঞাপন দিচ্ছে।

মহাকাশ অভিযানের পাশাপাশি মাস্কের অন্যান্য কোম্পানিতেও বড় পরিবর্তন আনা হচ্ছে। মহাকাশে বিশাল ডেটা বা কম্পিউটার সেন্টার স্থাপনের পরিকল্পনা ছাড়াও টেসলা এখন মানুষের মতো দেখতে ‘অপ্টিমাস’ রোবট তৈরিতে মনোযোগ দিচ্ছে। এই কারণে কিছু গাড়ির মডেলের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মতামত দিন