বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

আফ্রিকায় নতুন মহাসাগর: বিজ্ঞানীদের সতর্কতা।

নিজেস্ব প্রতিবেদক:

গবেষকরা বলছেন, আফ্রিকা মহাদেশ ধীরে ধীরে দুটি অংশে বিভক্ত হচ্ছে। এই ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে ভবিষ্যতে নতুন একটি মহাসাগর গঠিত হতে পারে।

অফিসিয়াল তথ্য অনুযায়ী, পূর্ব আফ্রিকার রিফট অঞ্চলে নুবিয়ান প্লেট থেকে সোমালি প্লেট ধীরে ধীরে বিচ্ছিন্ন হচ্ছে। বছরের পর বছর ধরে এই বিচ্ছিন্নতা মাত্র কয়েক মিলিমিটার গতি বজায় রাখছে। উত্তরের দিকে নুবিয়ান ও সোমালি প্লেট একই সঙ্গে অ্যারাবিয়ান প্লেট থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে ইথিওপিয়ার আফার অঞ্চলে ‘ওয়াই’ আকৃতির একটি জটিল রিফট সিস্টেম তৈরি হয়েছে।

এই এলাকায় তিনটি শাখা মিলিত হয়েছে—ইথিওপিয়ান রিফট, লোহিত সাগর রিফট এবং এডেন উপসাগর রিফট। গবেষকরা জানাচ্ছেন, ভূত্বকের কিছু অংশ ইতিমধ্যেই সমুদ্রপৃষ্ঠের নিচে চলে গেছে। ভবিষ্যতে আরও নিচে নেমে গেলে সমুদ্রের জল প্রবেশ করতে শুরু করবে এবং ধীরে ধীরে নতুন মহাসাগর গঠন হবে।

ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ সারাহ স্ট্যাম্পস বলছেন, উত্তরের অংশে প্লেটগুলো তুলনামূলক দ্রুত বিচ্ছিন্ন হচ্ছে, তাই নতুন মহাসাগরের সৃষ্টি প্রক্রিয়ার সূচনা হয় সেখানে। তবে পুরো মহাসাগর গঠনে কয়েক লাখ বছর সময় লাগতে পারে।

ভূতাত্ত্বিকরা আরও জানাচ্ছেন, আফার অঞ্চলের নিচ দিয়ে তপ্ত লাভা প্রবাহ ভূত্বককে দুর্বল করছে। এর ফলে আফ্রিকার ভৌগোলিক মানচিত্রে দীর্ঘমেয়াদে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। এছাড়া এই প্রক্রিয়ার কারণে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির সক্রিয়তা বৃদ্ধি পেতে পারে।

মতামত দিন