বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

মানব তৈরি রেডিও তরঙ্গ মহাকাশে অদ্ভুত বলয় সৃষ্টি করছে যা নভোচারীদের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।

নিজেস্ব প্রতিবেদক:

মহাকাশে পৃথিবীর চারপাশে একটি অপ্রত্যাশিত বলয় বা ঢাল তৈরি হয়েছে, যা রেডিও তরঙ্গের কারণে উদ্ভূত। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এই নতুন কাঠামো শক্তিশালী সৌরঝড়ের সময় স্যাটেলাইট ও নভোচারীদের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে।

তথ্য এসেছে নাসার ভ্যান অ্যালেন প্রোবস মহাকাশযান থেকে।

গবেষকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সমুদ্রের তলদেশে চলাচল করা সাবমেরিনের সঙ্গে যোগাযোগের জন্য নিম্ন ফ্রিকোয়েন্সির রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়। আগের ধারণা ছিল, এগুলো পৃথিবীর কাছাকাছিই থাকে, কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, রেডিও তরঙ্গের কিছু অংশ মহাকাশ পর্যন্ত চলে যায় এবং ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্টের চার্জযুক্ত কণাগুলোর আচরণ পরিবর্তন করছে।

ভ্যান অ্যালেন বেল্টে ইলেকট্রন ও প্রোটনের দুটি বিশাল বলয় রয়েছে। মানবসৃষ্ট রেডিও সংকেত এখানে একটি বুদ্বুদ–সদৃশ সীমা তৈরি করেছে, যা শক্তিশালী বিকিরণকে কিছুটা দূরে ঠেলে দেয়। যদিও এটি সরাসরি ফোর্স ফিল্ড নয়, তবে এর প্রভাব পরিমাপযোগ্য এবং দীর্ঘস্থায়ী।

গবেষকরা আরও জানিয়েছেন, সূর্যের আচরণ রেডিও তরঙ্গের চেয়ে দ্রুত মহাকাশ পরিবেশকে বদলাতে পারে। উদাহরণস্বরূপ, ২০২৪ সালের মে মাসে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সৌরঝড় আঘাত হানে। অরোরা চমৎকার হলেও সেই সময় জিপিএস সংকেত দুর্বল হয়ে যায় এবং ভ্যান অ্যালেন বেল্টের মধ্যে নতুন অস্থায়ী বিকিরণ বলয় তৈরি হয়।

নাসার বিশ্লেষণ প্রমাণ করছে, মানুষের প্রযুক্তি পৃথিবীর বাইরে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে সক্ষম।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন