বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

সর্ববৃহৎ বাণিজ্যিক স্যাটেলাইট ইসরো উৎক্ষেপণ করলো ভারত।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আবারও মহাকাশে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) শ্রীহরিকোটা থেকে সংস্থার ‘এলভিএম-থ্রি-এম-সিক্স’ রকেট ব্যবহার করে পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়েছে ৬ হাজার কেজিরও বেশি ওজনের মার্কিন ব্লুবার্ড ব্লক-টু স্যাটেলাইট।
এটি এতদিনে লো আর্থ অরবিটে পাঠানো সবচেয়ে ভারী ও বড় বাণিজ্যিক যোগাযোগ স্যাটেলাইট।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টা উচ্চগতির সেলুলার ব্রডব্যান্ড সেবা চালু করার লক্ষ্য রয়েছে। ইসরো পূর্বেও এলভিএম-থ্রি রকেট ব্যবহার করে চন্দ্রযান-টু, চন্দ্রযান-থ্রিসহ আরও দুটি ওয়ানওয়েব স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।

উৎক্ষেপণটি ভারতের মহাকাশ প্রযুক্তিতে নতুন মাত্রা যোগ করেছে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক স্যাটেলাইট বাজারে ভারতের অবস্থানকে আরও দৃঢ় করেছে।

মতামত দিন