বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

টাইটানের বরফস্তরের নিচে গলিত বরফ,শনির বৃহত্তম উপগ্রহে প্রাণের সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

মহাকাশ গবেষকরা জানিয়েছেন, শনির বৃহত্তম উপগ্রহ টাইটানের পৃষ্ঠের নিচে গলিত বরফের স্তর থাকতে পারে। যুক্তরাষ্ট্রের নাসা ও ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের বিজ্ঞানীরা বিশ্লেষণ করেছেন যে, টাইটানের বরফস্তরের ভেতরে পানির তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, যা প্রাণের বিকাশের জন্য অনুকূল।

আগে মনে করা হচ্ছিল টাইটানের বরফের নিচে পৃথিবীর মতো তরল সমুদ্র রয়েছে, তবে নতুন গবেষণায় দেখা গেছে, বরফ স্তর আঠালো বা থকথকে ধরনের। অর্থাৎ, এখানে উন্মুক্ত সমুদ্রের বদলে আর্কটিক  সাগরের বরফ বা ভূগর্ভস্থ জলস্তর থাকতে পারে।

নাসার ক্যাসিনি মহাকাশযান প্রায় ২০ বছর ধরে শনির উপগ্রহ পর্যবেক্ষণ করেছিল এবং ২০১৭ সালে ধ্বংস হয়। কিন্তু তার সংগৃহীত তথ্য এখনও নতুন রহস্য উন্মোচন করছে। পরবর্তী বড় অভিযান ড্রাগনফ্লাই ২০২৮ সালে উৎক্ষেপণ হয়ে ২০৩৪ সালে টাইটানে অবতরণ করবে, যা সরাসরি তথ্য সংগ্রহ করে বিজ্ঞানীদের টাইটানের প্রাণ সম্ভাবনা যাচাই করতে সাহায্য করবে।

সূত্র: ডেইলি মেইল

মতামত দিন