সৌরজগতের বাইরে শীতলতম গ্রহের সন্ধান পেলেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা একটি নতুন শীতলতম এক্সোপ্ল্যানেটের সন্ধান পেয়েছেন, যা একটি মৃত নক্ষত্রের কক্ষপথে অবস্থান করছে। এই গ্রহটির নাম ডাব্লিউডি ১৮৫৬বি এবং এটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে ঠান্ডা এক্সোপ্ল্যানেট হিসেবে চিহ্নিত হয়েছে।
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মিড-ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা গ্রহটির সন্ধান পান। গ্রহটি একটি মৃত নক্ষত্রকে প্রদক্ষিণ করছে, যা পৃথিবী থেকে সরাসরি পর্যবেক্ষণ করা সবচেয়ে ঠান্ডা গ্রহ বলে দাবি করা হয়েছে। মিশিগান বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী মেরি অ্যান লিম্বাচ বলেন, "আমরা সবাই কিছুটা অবাক হয়েছি। এই গ্রহ বেশ ঠান্ডা।"
এতদিন সবচেয়ে ঠান্ডা এক্সোপ্ল্যানেট হিসেবে পরিচিত ছিল এপসিলন ইন্ডি আব, যার তাপমাত্রা ছিল প্রায় ৩৫ ডিগ্রি ফারেনহাইট বা ২ ডিগ্রি সেলসিয়াস। নতুন এই গ্রহটির ভর বৃহস্পতির ভরের চেয়ে ছয় গুণ কম। এটি প্রতি ১.৪ দিনে একবার একটি মৃত নক্ষত্রের কেন্দ্রস্থলকে প্রদক্ষিণ করছে।
ডাব্লিউডি ১৮৫৬বি গ্রহটি এমন একটি অঞ্চলে অবস্থিত, যেখানে একসময় গ্রহটি নক্ষত্রের দ্বারা গ্রাস হয়ে যাবে। এই কারণে, নক্ষত্রটির গ্রহের ওপর কেমন প্রভাব পড়ছে তা নিয়ে আরও গবেষণা করা হবে, জানিয়েছেন বিজ্ঞানীরা।

মতামত দিন