বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

পৃথিবীর চুম্বকীয় ঢালের দুর্বলতা বাড়ছে, মহাকাশযান ঝুঁকিতে।

নিজেস্ব প্রতিবেদক:

পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের একটি দুর্বল স্থান ‘দক্ষিণ আটলান্টিক অ্যানোমালি’ ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। এই দুর্বলতা স্যাটেলাইট ও মহাকাশযানগুলোর জন্য নতুন ঝুঁকি তৈরি করছে।

চৌম্বক ক্ষেত্র সূর্য এবং গভীর মহাকাশ থেকে আসা ক্ষতিকর চার্জযুক্ত কণাকে বাধা দেয়, কিন্তু অ্যানোমালিটির দুর্বল অংশে এই প্রতিরোধ কম কার্যকর হচ্ছে।

নাসার জিওফিজিকস এবং হেলিওফিজিকস প্রোগ্রামের উপগ্রহ আইকন, সোয়ার্ম ও এমএমএসের তথ্য অনুযায়ী, এই দুর্বল অংশ ধীরে ধীরে দুটি পৃথক অঞ্চলে বিভক্ত হচ্ছে এবং পশ্চিম দিকে সরে যাচ্ছে। দক্ষিণ আটলান্টিক অ্যানোমালির প্রকৃত কারণ হলো পৃথিবীর বাইরের কোরে গলিত লোহার প্রবাহের জটিল পরিবর্তন।

অ্যানোমালিটির বিস্তার বাড়ার কারণে নিম্ন-কক্ষপথে থাকা উপগ্রহ ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অতিরিক্ত বিকিরণের সম্মুখীন হচ্ছে। এসব যন্ত্রের অনেক সময় সুরক্ষার জন্য বন্ধ বা সেফ মোডে রাখা হয়। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এই দুর্বলতা আরও বাড়লে মহাকাশযান ও যোগাযোগ ব্যবস্থার ওপর বড় প্রভাব পড়তে পারে।

বর্তমানে ভূপৃষ্ঠে দৈনন্দিন জীবনে এর কোনো প্রভাব নেই। তবে গবেষকরা বলছেন, চুম্বকীয় ঢাল ধীরে ধীরে দুর্বল হওয়ার ফলে পৃথিবীর দীর্ঘমেয়াদী চৌম্বকীয় আচরণ ও মহাকাশযানের নিরাপত্তা প্রভাবিত হতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন