চীনে ফার্নের মধ্যে মোনাজাইট স্ফটিকের বিরল আবিষ্কার।
নিজেস্ব প্রতিবেদক:
চীনের বিজ্ঞানীরা ব্লেকনাম ওরিয়েন্টালে ফার্ন প্রজাতির মধ্যে বিরল খনিজ মোনাজাইট স্ফটিকের উপস্থিতি শনাক্ত করেছেন। ফার্ন একটি বিশেষ ধরনের ভাসকুলার উদ্ভিদ, যা ফুল বা বীজ উৎপাদন করে না এবং স্পোরের মাধ্যমে প্রজনন করে।
সাধারণত ছায়াযুক্ত ও আর্দ্র পরিবেশে জন্মে এই গাছ।
চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের ভূ–রসায়নবিদ লিউকিং হে জানিয়েছেন, এটি সম্পূর্ণ অপ্রত্যাশিত আবিষ্কার। ফার্ন প্রাকৃতিকভাবে মোনাজাইটের অত্যন্ত ক্ষুদ্র ন্যানো স্ফটিক তৈরি করতে সক্ষম। এতদিন ধারণা করা হতো, মোনাজাইট শুধুমাত্র পৃথিবীর গভীরে চরম তাপ ও চাপের মাধ্যমে তৈরি হয়।
বিজ্ঞানীরা মনে করছেন, এই আবিষ্কার পরিবেশবান্ধব ফাইটোমাইনিং প্রযুক্তিকে জনপ্রিয় করতে পারে। এই পদ্ধতিতে প্রথাগত খনি খননের চেয়ে প্রাকৃতিক উপায়ে মাটি থেকে ধাতু নিষ্কাশন করা সম্ভব। ন্যানো আকারের মোনাজাইট স্ফটিক এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রসঙ্গত, মোনাজাইট প্রধানত বিরল খনিজ উপাদানের উৎস হিসেবে ব্যবহৃত হয়, যা ইলেকট্রনিক যন্ত্র, পরিবহন এবং আধুনিক শিল্পে ব্যবহৃত হয়। সাধারণভাবে খনি থেকে এগুলো তোলা ব্যয়বহুল এবং পরিবেশের ক্ষতি হয়।
সূত্র: এনডিটিভি

মতামত দিন