বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

চাঁদের দক্ষিণ মেরুর রহস্যময় স্থানের রহস্য উন্মোচন।

নিজেস্ব প্রতিবেদক:

চাঁদের দক্ষিণ মেরু বহু বছর ধরেই বিজ্ঞানীদের জন্য একটি রহস্যময় স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। পৃথিবী থেকে দেখা যায়, চাঁদের দক্ষিণ মেরুর এই অঞ্চল চিরকাল অন্ধকারে ঢাকা থাকে, যা গবেষকদের জন্য এটিকে বিশেষ আকর্ষণীয় করেছে।
 

সম্প্রতি নতুন গবেষণায় জানা গেছে, এই অঞ্চলের বিশাল আইটকেন অববাহিকাটি পূর্বে ধারণার বিপরীতে, উত্তর দিক থেকে আঘাত হানা একটি গ্রহাণুর প্রভাবে তৈরি হয়েছে।

গবেষণা পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের জেফরি অ্যান্ড্রুজ-হান্না নেতৃত্বাধীন দল। তাদের অনুসন্ধান অনুযায়ী, আঘাতকারী গ্রহাণুটি চাঁদের অভ্যন্তরের গভীর ম্যাগমা মহাসাগর পর্যন্ত প্রভাব ফেলেছিল। এর আগে ধারণা করা হয়েছিল, দক্ষিণ দিক থেকে গ্রহাণুর আঘাত অববাহিকা তৈরি করেছিল।

বিজ্ঞানীরা বলছেন, এই বিশাল অববাহিকা চাঁদের প্রায় এক-চতুর্থাংশ এলাকা জুড়ে বিস্তৃত এবং এতে চাঁদ গঠনের প্রাথমিক সময়ের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। গবেষণার তথ্যমতে, দক্ষিণ মেরুর আইটকেন অববাহিকার দক্ষিণ প্রান্ত তুলনামূলকভাবে সরু এবং আঘাত আড়াআড়িভাবে হয়েছে, যা অ্যাভোকাডোর মতো কাঠামোর দিকে ইঙ্গিত করে।

অ্যান্ড্রুজ-হান্না বলেন, “আমরা বিভিন্ন পদ্ধতিতে আইটকেন অববাহিকার সীমানা নির্ধারণ করেছি। সব পরীক্ষা দেখিয়েছে, দক্ষিণ প্রান্তে এটি সরু হয়ে গেছে।”

গবেষকরা আরও জানাচ্ছেন, চাঁদের প্রাথমিক পর্যায়ে সেখানে বিশাল ম্যাগমা মহাসাগর ছিল। ভারী খনিজ নিচে নেমে গিয়ে ম্যান্টল তৈরি করেছিল, আর হালকা উপাদান উপরে উঠে ভূত্বক গঠন করেছিল। গ্রহাণুর আঘাতে ম্যাগমার গভীর স্তরে খাদ তৈরি হয়েছিল এবং রেডিওঅ্যাকটিভ উপাদান অসমভাবে ছড়িয়ে পড়েছিল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন