আজ থেকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে অতিরিক্ত সিম, মিলবে না নেটওয়ার্কও।
আজ (৩০ অক্টোবর) থেকে একজনের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি নিবন্ধিত মোবাইল সিম থাকলে অতিরিক্ত সংযোগগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ নির্দেশনা কার্যকর করেছে।
বিটিআরসির জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোনো গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম নিজের নামে নিবন্ধন রাখতে পারবেন। এর বেশি সিম সক্রিয় থাকলে আজকের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের মাধ্যমে সেগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে। সময়সীমা পার হলে অতিরিক্ত সিমগুলো নেটওয়ার্ক হারাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকরা কোন ১০টি সিম সক্রিয় রাখবেন, তা নিজেরাই নির্ধারণ করতে পারবেন। নির্দিষ্ট সময়ের পর বিটিআরসি দৈবচয়ন পদ্ধতিতে বাড়তি সংযোগ বন্ধ করবে।
এনআইডির সঙ্গে কয়টি সিম যুক্ত আছে তা জানতে যে কোনো মোবাইল নম্বর থেকে *16001# ডায়াল করতে হবে। নির্দেশনা অনুসরণ করলে ফিরতি বার্তায় নিবন্ধিত সিমের সংখ্যা ও অপারেটরের নাম পাওয়া যাবে।
মতামত দিন