সৌরজগতের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত কাইরনকে ঘিরে নতুন মহাজাগতিক বলয় আবিষ্কার।
সৌরজগতের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত কাইরন নামের ক্ষুদ্র গ্রহাণুর চারপাশে নতুন ধরনের বলয় খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। শনির মতো উজ্জ্বল বলয়বেষ্টিত বৃহৎ গ্রহের সঙ্গে তুলনা করলে এই আবিষ্কার কাইরনের গঠন ও বলয় বিবর্তন বোঝার নতুন সুযোগ তৈরি করছে।
কাইরন, যা আনুষ্ঠানিকভাবে ক্ষুদ্র গ্রহাণু বা মাইনর প্ল্যানেট হিসেবে শ্রেণিবদ্ধ, সেন্টর নামে পরিচিত বিশেষ একটি গ্রুপের অংশ। এটি শনি ও ইউরেনাসের কক্ষপথের মধ্যবর্তী অঞ্চল দিয়ে সূর্যের চারপাশে আবর্তিত হয়। প্রায় ২০০ কিলোমিটার ব্যাস এবং ৫০ বছরে একবার সম্পূর্ণ কক্ষপথে আবর্তন সম্পন্ন করে।
ব্রাজিলের পিকো দস দিয়াস অবজারভেটরির পর্যবেক্ষণ এবং ২০১১, ২০১৮ ও ২০২২ সালের তথ্য একত্রিত করে বিজ্ঞানীরা কাইরনের চারটি পৃথক বলয় চিহ্নিত করেছেন। তিনটি ভেতরের বলয় কেন্দ্র থেকে ২৭৩, ৩২৫ ও ৪৩৮ কিলোমিটার দূরে অবস্থান করছে। নতুনভাবে শনাক্ত করা দূরবর্তী চতুর্থ বলয় প্রায় ১,৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। ভেতরের বলয়গুলো ঘূর্ণমান ধূলিকণার ডিস্কের আকার ধারণ করেছে, যেখানে জটিল ও গতিশীল পরিবেশ বিরাজ করছে।
ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অব টেকনোলজি-পারানার বিজ্ঞানী ব্রাগা রিবাস জানান, কাইরন সেন্টর ক্যারিক্লো এবং নেপচুনের বাইরের বরফময় বস্তুর সঙ্গে বলয়যুক্ত ছয়টি ছোট সৌরজগতের বস্তুর নির্বাচিত গ্রুপে যুক্ত হয়েছে।
১৯৭৭ সালে চার্লস কোয়াল কাইরনকে প্রথম আবিষ্কার করেন। প্রাথমিকভাবে এটিকে গ্রহাণু হিসেবে বিবেচনা করা হয়েছিল, তবে পরবর্তীতে এর কক্ষপথ ও ধূমকেতুর আচরণের কারণে এটিকে ধূমকেতু-গ্রহাণুর হাইব্রিড হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। কাইরন ধূমকেতুর মতো ক্ষীণ কোমা বা ধূলিকণার মেঘ তৈরি করতে পারে, কিন্তু নিয়মিত লেজ উৎপন্ন করে না।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

মতামত দিন